ভিয়েনা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি চরফ্যাশনে এডিশনাল পিপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরাফীর মতবিনিময় ‎ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলায় অভিযুক্ত গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ বললেন ট্রাম্প আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে ইতালির মনফালকোনেতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ন্ধ

লিওনেল মেসির হাতে সপ্তম ব্যালন ডি’অর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ৩৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি না রবার্ট লেভানদভস্কি। কার হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর? বেশ কিছু দিন থেকেই এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ফুটবল অঙ্গনে। অবশেষে সব গুঞ্জন থামিয়ে এবারও পুরস্কারটি জিতে নিয়েছেন ফুটবল জাদুকর মেসি। ২০২১ সালের ব্যালন ডি’অর উঠল আর্জেন্টাইন অধিনায়কের হাতে।

মঙ্গলবার রাতে প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করে সপ্তমবারের মতো এ পুরষ্কার হাতে তুলে নেন মেসি। ২০০৯ সালে প্রথমবারের মতো এ পুরষ্কার জিতেছিলেন তিনি। এরপর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ সালের পর ২০২১-এ এসে আবার জিতলেন চলতি মৌসুমে বার্সা থেকে পিএসজিতে যোগ দেওয়া মেসি।

মেয়েদের বিভাগে ব্যালন ডি’অর ফেমিনি উঠেছে বার্সেলোনার স্প্যানিশ তারকা আলেক্সিয়া পুতেয়াসের হাতে। ব্যালন ডি’অর না পেলেও বছরের সেরা স্ট্রাইকারের পুরষ্কার পেয়েছেন লেভানদভস্কি। সেরা উদীয়মান তারকা হিসেবে কোপা ট্রফি জিতে নিয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতেছেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জুয়ানলুইজি দোন্নারুমা। আর বছরের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে ইংলিশ ক্লাব চেলসি।

ক্লাবের হয়ে অবশ্য গত মৌসুমে বড় কোনো ট্রফি জিততে পারেননি মেসি। জিতেছেন কেবল কোপা দেল রে। তবে পুরো মৌসুম জুড়ে অসাধারণ পারফরম্যান্স করে বার্সেলোনাকে কক্ষপথে রেখেছিলেন তিনিই। জাতীয় দলে ছিলেন আরও উজ্জ্বল। সবচেয়ে বড় ব্যাপার আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকার শিরোপা জয়। ১৯৯৩ সালের পর আর্জেন্টিনাকে মর্যাদার কোনো শিরোপা এনে দেওয়ার মূল কারিগরই আর্জেন্টাইন অধিনায়ক। লা লিগার সর্বোচ্চ গোলদাতা এবং কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। গত মৌসুমে মোট গোল করেছেন ৪৭টি।

অন্যদিকে বুন্ডেসলিগায় গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন লেভানদভস্কি। মাত্র ২৯ ম্যাচে করেছেন ৪১ গোল করে কিংবদন্তি জার্ড মুলারের ৪০ গোলের রেকর্ড ভেঙে অনন্য উচ্চতায় উঠেছেন এ পোলিশ তারকা। জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু। তবে চ্যাম্পিয়ন্স লিগে আশানুরূপ ফলাফল করতে পারেনি দলটি। এমনকি জাতীয় দলের হয়েও পারফরম্যান্স সে অর্থে ভালো ছিল না। তাতেই পিছিয়ে পড়েন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এর বিবৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লিওনেল মেসির হাতে সপ্তম ব্যালন ডি’অর

আপডেটের সময় ০৬:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১