ভিয়েনা ০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে বিদেশী কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • ৬৬ সময় দেখুন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করেছেন। তিনি কূটনীতিকদের জানান, খালেদা জিয়া দেশের যেকোনো স্থানে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন এবং তার বিদেশ থেকে যেকোনো চিকিৎসক আনারও অনুমতি রয়েছে।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের ড. মোমেন বলেন, সরকারের কিছুই করার নেই, যদি বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তবে তাকে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া কারাবন্দী এবং সরকার বাংলাদেশে আইনের শাসন সমুন্নত রাখতে চায়।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয় ছাড়াও ড. মোমেন আসন্ন বিশ্ব শান্তি সম্মেলন, কপ-২৬ এ বাংলাদেশের ভূমিকা, রোহিঙ্গা পরিস্থিতি এবং চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ অন্যান্য চলমান বিষয়ে কূটনীতিকদের ব্রিফ করেন।

পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের বলেন, সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। চলমান ইউপি নির্বাচন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু লোকের অতি উৎসাহের কারণে কিছু সহিংসতা হলেও নির্বাচন অবাধে অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে বিদেশী কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফ

আপডেটের সময় ০৬:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১