ভিয়েনা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ৪৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয়  ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে জিম্বাবুয়েতে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাছাইপর্ব বাতিল হয়ে যাওয়ায় র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল।
র‌্যাংকিং সুবিধায় পরের বিশ্বকাপে খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও।

আইসিসির হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি বলেন, ‘আমরা অত্যন্ত দু:খের  সাথে জানাচ্ছি, করোনার কারণে আমাদের পুরো টুর্নামেন্টটি স্থগিত করতে হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট দেখা দেয়ায়  দেশটিতে ভ্রমনে নিষেধাজ্ঞা দিয়েছে অনেক দেশ।’

তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা বেশ কিছু সিদ্বান্ত নিয়েছি। র‌্যাংকিং বিচারে বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলবে।’

এর আগে দুইবার বাছাইপর্ব খেলে দু’বারই পঞ্চম হয় বাংলাদেশ। তাই বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয়নি। অবশেষে এবার ওয়ানডে র‌্যাংকিংয়ের ভালো অবস্থানে থাকার সুবাদে সুযোগ পেল বাংলাদেশ।

এবারের বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারায় বাংলাদেশ নারী দল। তবে বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ।

২০২২ সালে ৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। এতে অংশগ্রহনকারী দশটি দল হলো- স্বাগতিক নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা,বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও আয়ারল্যান্ড।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ 

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

আপডেটের সময় ০৬:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১