ভিয়েনা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন মায়া-কামরুল-লিটন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • ৪৭ সময় দেখুন

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শূন্য পদে তিন নেতাকে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনকেও সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে।

গণভবনে শুক্রবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন নেতাকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলী।

২০২০ সালের ১৩ জুন মারা যান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ওই বছরের ১০ জুলাই মারা যান দলটির সভাপতিমণ্ডলীর অপর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। চলতি বছরের ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এতে শূন্য হয় সভাপতিমণ্ডলীর তিনটি পদ। এসব পদেই দায়িত্ব পেলেন মায়া, কামরুল ও লিটন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন মায়া-কামরুল-লিটন

আপডেটের সময় ০৫:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১