ভিয়েনা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

খুলনায় পুলিশি বাধায় পণ্ড বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৫:১০ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ১০৪ সময় দেখুন

খুলনা প্রতিনিধি: পুলিশের বাধায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভা করতে পারেনি খুলনা মহানগর ও জেলা বিএনপি। বুধবার কেডিঘোষ রোডের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা করার ঘোষণা দিয়েছিল মহানগর ও জেলা বিএনপি।

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু জানান, কেন্দ্রঘোষিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সকাল ১০টায় তারা কেডিঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু করেন। এ সময় খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ এসে বাধা দিয়ে ব্যানার নিয়ে যায়। পরে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকে যায়।

এদিকে, বিকেলে একই স্থানে বিএনপি আরেকটি পক্ষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা সমাবেশে যোগ দিতে আসা মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে বিএনপির এই গ্রুপও কোনো প্রতিবাদ সমাবেশ করতে পারেনি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খুলনায় পুলিশি বাধায় পণ্ড বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি

আপডেটের সময় ০৫:১৫:১০ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১