ভিয়েনা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

সাদেক হোসেন খোকা সারাজীবন জনকল্যাণে কাজ করে গেছেন: ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ৫৪ সময় দেখুন

ফাইল ছবি

ঢাকা: বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সাদেক হোসেন খোকা ছিলেন প্রগতিশীল রাজনীতিবিদ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানুষের মুক্তির কথা ভেবেছেন, সারাজীবন জনকল্যাণে কাজ করে গেছেন।’

সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সাদেক হোসেন খোকার স্মরণসভায় অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, ‘সাদেক হোসেন খোকা ছিলেন গুণী ব্যক্তি। বারবার নির্বাচনে জয়ী হয়ে নিজের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন তিনি।’

সাদেক হোসেন খোকার আদর্শকে অনুসরণ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের উচিৎ তাকে অনুসরণ করে জনগণকে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নিয়ে আসা।’

স্মরণসভায় আরও ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খাইরুল কবির খোকন, কল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা মেজর জেনা‌রেল (অব.) চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, গণসংহতির সমন্বয়ক জোনায়েদ সাকিসহ অনেকে।

গত ৪ নভেম্বর ছিল সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১২ সালে চিকিৎসার উদ্দেশে দেশ ছাড়েন সাদেক হোসেন খোকা। ২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাদেক হোসেন খোকা সারাজীবন জনকল্যাণে কাজ করে গেছেন: ফখরুল

আপডেটের সময় ০৫:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১