ভিয়েনা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

ডিএসই ও লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ৫৭ সময় দেখুন

বিজনেস ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের নেতৃত্বে ডিএসই ও লন্ডন স্টক এক্সচেঞ্জের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজারের ভবিষ্যত সম্ভাবনা তুলে ধরে পুঁজিবাজারের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া, দেশের পুঁজিবাজারে বন্ড মার্কেটের প্রসার ও উন্নয়ন বিশেষত গ্রিণ বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজি সংগ্রহ করে দেশের অবকাঠামো উন্নয়ন, ডিএসইকে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির মাধ্যমে আন্তর্জাতিকমানে উন্নতিকরণ, দেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোকে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির মাধ্যমে পুঁজি সংগ্রহের সুযোগ তৈরি এবং নতুন প্রোডাক্ট ও বাজার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমদ, ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী, ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূইয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডিএসই ও লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

আপডেটের সময় ০৬:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১