ভিয়েনা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ৯০ সময় দেখুন

ঢাকাঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ ২৭ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার বিকেল ৫টার কিছু পরে বেগস জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতাল থেকে তাঁর গুলশানের বাসভবনের উদ্দেশে বের হয়। গাড়িটি কিছু পরেই খালেদা জিয়া ফিরোজায় এসে পৌঁছান।

এসময় প্রিয় নেত্রী খালেদা জিয়াকে একনজর দেখতে বিএনপির নেতাকর্মীরা হাসপাতাল ও বাসার সামনে ভিড় করেন। তাদের সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়।

গত ১২ অক্টোবর বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন। ২৫ অক্টোবর খালেদা জিয়ার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তাঁর বায়োপসি পরীক্ষা করা হয়। এ বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য স্যাম্পল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি কিছুটা সুস্থ বোধ করায় তাঁকে বাসায় নেওয়া হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

আপডেটের সময় ১২:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১