ভিয়েনা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

অপরাজিত থেকেই সেমিতে পাকিস্তান, বিদায় ভারতের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ৬৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে সুপার টুয়েলভে অপরাজিত থেকেই সেমি ফাইনালে উঠল পাকিস্তান। প্রথমে ব্যাট করা পাকিস্তানের ১৮৯ রানের জবাবে ১১৭ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস।

পাকিস্তানের দেওয়া লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই ধুঁকতে থাকে স্কটল্যান্ড। দলের ২৩ রানেই কোয়েৎজারকে বোল্ড করে উইকেটের সূচনা করেন হাসান আলি। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে স্কটিশরা। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন বেরিংটন (৫৪)।

এদিকে পাকিস্তানি বোলাররা দারুণ বোলিং করে। ৪ ওভারে ১৪ রানে ২ উইকেট নেন শাদাব খান। এছাড়াও শাহীন আফ্রিদি এবং হাসান আলি পেয়েছেন একটি করে উইকেট।

এর আগে শোয়েব মালিকের ব্যাটিং তাণ্ডবে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন পাকিস্তানের অধিনায়ক (৬৬) বাবর আজম। এছাড়াও শোয়েব মালিক করেন অপরাজিত ৫৪ রান। লোকেশ রাহুলের সাথে যৌথভাবে এবারের সবচেয়ে দ্রুত ফিফটি (১৮ বলে) করেছেন মালিক।

বোলিংয়ে স্কটল্যান্ডের কেউই সুবিধা করতে পারেনি। ৪ ওভারে ৪৩ রান খরচায় ক্রিস গ্রায়েভস নেন ২ উইকেট।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের দিন গ্রুপ-২ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ডের। তাদের সঙ্গী পাকিস্তান। নিউজিল্যান্ডের জয়ে নিশ্চিত হয়েছে ভারতের বিদায়।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অপরাজিত থেকেই সেমিতে পাকিস্তান, বিদায় ভারতের

আপডেটের সময় ০৬:২৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১