ভিয়েনা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ৪৯ সময় দেখুন

ঢাকা: পরীক্ষার্থী এবং জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার তার বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি তিনি এই আহ্বান জানান।

আগামী রোববার বিআরটিএ’র ভাড়া পুননির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।

বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল বৃদ্ধি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির কারণে অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোল হার বৃদ্ধি করা হয়েছে।

সেতুমন্ত্রী বাস্তবভিত্তিক ও যৌক্তিক হারে টোলের হার বৃদ্ধির বিষয়টি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকরা পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী

আপডেটের সময় ০৪:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১