ভিয়েনা ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয় : জাহিদ ফারুক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ১১২ সময় দেখুন

বরিশাল: পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়। বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর ও বিশ্ববিদ্যালয় হচ্ছে। রেললাইনের  কাজও দ্রুতগতি এগিয়ে যাচ্ছে। যারা বলেছিল পদ্মা সেতু হবে না তাদেরে উদ্দেশ্যে করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের টাকা দিয়েই পদ্মা  সেতু নির্মাণ করা সম্ভব।

শুক্রবার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

পরে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কীর্তনখোলা নদীর ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ ২৪নং ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকা পরিদর্শন শেষে আরো বলেন,’ জলবায়ু পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গণ হচ্ছে। যেখান থেকেই আমাদের জানানো হয়, সেখানেই আমরা তাৎক্ষনিকভাবে ভাঙ্গণরোধে ব্যবস্থা গ্রহণ করি। এখানে খুবই খরস্রোতা ও গভীর নদী হওয়ায় গত বর্ষা মৌসুমের জিও ব্যাগগুলো  টেকেনি। এজন্য পানিটা কমে গেলে জিও ব্যগ দিয়ে সুন্দর করে কাজটি করবো, যাতে বর্ষা মৌসুমে ভাঙ্গন রোধ সম্ভব হয়।’

প্রতিমন্ত্রী আরো বলেন, স্থানীয় বাসিন্দাদের আশস্থ করেছি  যে নদী ভাঙ্গণ রোধে আমাদের ইতিমধ্যে একটি প্রকল্প নেয়া হয়েছে। তবে আগামী বর্ষা মৌসুমে যাতে এখানে ভাঙ্গণ না হয় সে লক্ষ্যে সরকার কাজ করবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয় : জাহিদ ফারুক

আপডেটের সময় ০৫:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১