ভিয়েনা ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

পাটুরিয়ায় ফেরি কাত হয়ে একাধিক পণ্যবাহী যান পদ্মায়, চলছে উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • ৫০ সময় দেখুন

ঢাকা ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়ায় পাঁচ নম্বর ঘাটে ‘আমানত শাহ’ নামের একটি রো রো ফেরি যানবাহনসহ আংশিক ডুবে গেছে। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে পাটুরিয়ায় ফেরিঘাটে নোঙর করে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই এক পাশে কাত হয়ে ধীরে ধীরে ফেরিটির অর্ধেক ডুবে যায়।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ফেরিতে থাকা ট্রাক ও কাভার্ডভ্যানের চালক বা সহকারীদের কেউ যানবাহনের ভেতর আটকা পড়ার আশঙ্কা রয়েছে।

মানিকগঞ্জ শহর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান। কারন অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান, ‘ট্রাক ও কাভার্ডভ্যান মিলিয়ে ১৭টি পণ্যবাহী যানবাহন নিয়ে ফেরিটি আংশিক ডুবে গেছে। এরইমধ্যে কয়েকটি পরিবহন উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাটুরিয়ায় ফেরি কাত হয়ে একাধিক পণ্যবাহী যান পদ্মায়, চলছে উদ্ধার

আপডেটের সময় ০৫:৫৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১