ভিয়েনা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

ভোলায় রোগী নিয়ে অ্যাম্বুলেন্স পুকুরে, আহত ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ৫৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় রোগী নিয়ে সদর হাসপাতালে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৫ আগস্ট) দুপুরে লালমোহন উপজেলার ডাওরী বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভোলা অ্যাম্বুলেন্স সমিতির সভাপতি মো. মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরের দিকে মা-বাবার দোয়া নামের অ্যাম্বুলেন্সে করে এক রোগীকে নিয়ে চরফ্যাশন উপজেলা থেকে ভোলা সদর হাসপাতালে যাচ্ছিলেন তার স্বজনরা। লালমোহন উপজেলার ডাওরী বাজার নামক এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাদি/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় রোগী নিয়ে অ্যাম্বুলেন্স পুকুরে, আহত ৫

আপডেটের সময় ০৩:১৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১