ভিয়েনা ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

দেশে আজ করোনায় ২৩৭ জনের মৃত্যু: নতুন আক্রান্ত ১০,৪২০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ৬৫ সময় দেখুন

ঢাকা: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ২৩৭ জনের মৃত্যু হয়েছে। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৩৪ ও নারী ১০৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৮ জনে। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয়  সর্বোচ্চ ৫৪ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ২০ জন,  বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ৪২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ৮২ লাখ ৫৬ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষায় ১৩ লাখ ৮৬  হাজার ৪৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ৮০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ শতাংশ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে আজ করোনায় ২৩৭ জনের মৃত্যু: নতুন আক্রান্ত ১০,৪২০

আপডেটের সময় ০৫:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১