ভিয়েনা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

গণতন্ত্র প্রতিষ্ঠা ও বেগম জিয়ার মুক্তিতে কাজ করবে মহানগর বিএনপি কমিটিঃ ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ৪৭ সময় দেখুন

ঢাকা: গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তিতে ঢাকা মহানগরের নতুন কমিটি ভুমিকা রাখবে বলে আশাবাদী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি দেয়া হয়েছে বলে জানান তিনি।

উত্তরার বাসায় মঙ্গলবার সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তার সাথে সৌজন্য সাক্ষাত করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহবায়ক কমিটির নেতারা। সেখানে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। এই কমিটি জনগণ এবং দলের নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব তাদের প্রতি ঢাকা মহানগর বিএনপিকে আরো সংগঠিত করার আহ্বান জানান মির্জা ফখরুল।

ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন দুই আহবায়ক জানান, তৃনমুল পর্যায়ে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে ঢেলে সাজানো হবে। পূরণ করবেন নেতাকর্মীদের প্রত্যাশা।

গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে কাউন্সিল করার কথা জানান আহবায়ক কমিটির নেতারা।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গণতন্ত্র প্রতিষ্ঠা ও বেগম জিয়ার মুক্তিতে কাজ করবে মহানগর বিএনপি কমিটিঃ ফখরুল

আপডেটের সময় ০৩:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১