ভিয়েনা ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

বিদ্বেষপ্রসূত মিথ্যাচার বাদ দিয়ে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • ৩৮ সময় দেখুন

ঢাকাঃ বিএনপিকে সরকারের বিরুদ্ধে বিদ্বেষপ্রসুত মিথ্যাচার বাদ দিয়ে করোনায় আক্রান্ত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন আওয়মী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার তিনি তাঁর বাসভবনে ব্রিফিংকালে এ আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মাঠে থেকে জনমানুষের পাশে রয়েছে, অন্যদিকে বিএনপি গৃহকোণে অবস্থান করছে।

করোনা সংকটে সরকার  নাকি কিছুই করছে না, বিএনপিই নাকি জনগণের সাথে রয়েছে- বিএনপি মহাসচিবের এসব আজগুবি এবং কাল্পনিক বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এটা তাদের অক্ষমতা আর ব্যর্থতা আড়াল করার অপপ্রয়াস।

বিএনপি করোনা সংকটে জনগণকে পাশে আছে, এ কথা পাগলেও বিশ্বাস করেনা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপি গৃহকোনে আইসোলেশনে থেকে গোয়েবলসীয় কায়দায় বাক্য চর্চা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংকট দেখলে বিএনপি নেতারা শামুকের মতো খোলসের আড়ালে গুটিয়ে থাকা আর পলায়নপরতা জনগণের কাছে এখন স্পষ্ট।

যারা নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনের দিন ঘরে বসে থাকে আর আন্দোলনের ডাক দিয়ে দরজা-জানালা বন্ধ করে পুলিশের গতিবিধি দেখে, তারা নাকি করোনাকালে জনমানুষের সাথে রয়েছে, একথা এখন কেউই বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন সেতু মন্ত্রী।

সরকার নাকি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে লুকোচুরি করছে, বিএনপি নেতাদের এই হাস্যকর অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনার নমুনা পরীক্ষার রেজিষ্ট্রেশন, ফলাফলসহ প্রতিটি বিষয়ে প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, এখানে তথ্য লুকানোর কোন সুযোগ নেই।

গার্মেন্টস খুলে দেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিবের নেতিবাচক মন্তব্য সম্পর্কে  কাদের বলেন, ফখরুল সাহেব একদিকে শ্রমিকদের স্বার্থ নিয়ে কথা বলেন, অপরদিকে গার্মেন্টস খুলে দিলেও আবার বিরোধিতা করেন।

ভ্যাকসিন নিয়ে বর্তমানে কোন সংকট নেই, অথচ একটি মহল ভ্যাকসিন সংকট আছে বলে আতঙ্ক তৈরির অপপ্রয়াস চালাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন এই স্বার্থান্বেষী মহল সংকটে মানুষের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা করছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী একদিকে টিকাদান কার্যক্রম চলতে থাকবে, অন্যদিকে ভ্যাকসিন আসাও অব্যাহত থাকবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন একসাথে কয়েক কোটি ভ্যাকসিন জমিয়ে রেখে কার্যক্রম শুরু করার কথা যারা ভাবছেন, তারা সঠিক বলছেন না।
তিনি আরো বলেন ভ্যাকসিন একদিকে আসতে থাকবে পাশাপাশি ভ্যাকসিন প্রদানের কর্মসূচিও চলতে থাকবে। এ নিয়ে সংশয়ের কোন অবকাশ নেই।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিদ্বেষপ্রসূত মিথ্যাচার বাদ দিয়ে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের

আপডেটের সময় ০৩:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১