ভিয়েনা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

যুক্তরাষ্ট্রে ফ্লয়েড হত্যায় সাবেক পুলিশ কর্মকর্তার সাড়ে ২২ বছর জেল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ১০৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে নির্যাতন করে হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শাউভিনকে সাড়ে ২২ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

রায় ঘোষণার সময় বিচারক কাঠগড়ায় বসে থাকা শাউভিনের উদ্দেশে বলেন, ‘কর্তৃত্ব ও আস্থার অবস্থানে থেকে এর অপব্যবহার করেছেন’ এবং যে ‘সুনির্দিষ্ট নিষ্ঠুরতা’ আপনি দেখিয়েছেন তার ভিত্তিতে আপনার শাস্তি নির্ধারিত হলো।

মিনেসোটা অঙ্গরাজ্যের আইনি ভিন্নতার পরিপ্রেক্ষিতে সাড়ে ২২ বছরের মধ্যে ১৫ বছর সরাসরি কারাবরণের পর বাকি সাড়ে সাত বছর পর্যবেক্ষণে থেকে কারামুক্ত থাকবেন তিনি। এ ছাড়া শাস্তির অংশ হিসেবে তাঁকে আজীবন আগ্নেয়াস্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

দ্বিতীয়-মাত্রার হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন ফ্লয়েডকে হাঁটুর নিচে চেপে ধরে রাখা পুলিশ কর্মকর্তা ডেরেক শাউভিন। মিনিয়াপোলিসের শিকাগো স্ট্রিটে টানা ৯ মিনিট ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু রেখে মাটিতে চেপে ধরে রাখলে ফ্লয়েডের মৃত্যু হয়। এ সময় ফ্লয়েড চিৎকার করে বলেছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না।

এক তরুণীর করা এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। ৪৮ বছর বয়সী ফ্লয়েড হত্যার বিচার দাবিতে কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলন শুরু হয়।

ফ্লয়েডের নাগরিক অধিকার হরণের দায়ে ডেরেক শাউভিন ও অপর তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আলাদাভাবে বিচার কাজ শুরু হয়। চাকরিচ্যুত হন ৪৫ বছর বয়সী পুলিশ কর্মকর্তা ডেরেক শাউভিন।

এদিকে, জর্জ ফ্লয়েডের পরিবারও এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে। তাঁরা একে স্বাগত জানিয়েছেন। ফ্লয়েডের আইনজীবী বেন ক্রাম্প টুইট করে বলেছেন, ‘ঐতিহাসিক এই রায় ফ্লয়েড পরিবার ও গোটা জাতিকে জবাবদিহিতার স্বস্তির বার্তা দিয়েছে।’

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে ফ্লয়েড হত্যায় সাবেক পুলিশ কর্মকর্তার সাড়ে ২২ বছর জেল

আপডেটের সময় ০৫:২২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১