ভিয়েনা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আগা খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ৪৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

শুক্রবার (২৫ জুন) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা আঞ্চলিক কর্মকর্তা মাহফুজা আক্তার নৌকা মার্কার প্রার্থী আগা খানকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার গণমাধ্যমকে বলেন, অন্য কোনো প্রার্থী না থাকায় এবং আগা খান মিন্টুর মনোনয়নপত্র বৈধ হওয়ায় তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে শূন্য আসনটিতে ২৮ জুলাই ভোট হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ওই আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় একক প্রার্থী হিসেবে কেবল আগা খান বহাল থাকেন।

শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করে নেন জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ। ফলে এ আসনের আর ভোটের প্রয়োজন পড়েনি।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আগা খান

আপডেটের সময় ১১:৪৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১