ভিয়েনা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা

লকডাউনের নামে প্রতারণা করছে সরকার: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ৪৯ সময় দেখুন

ঢাকা: লকডাউনের নামে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২২ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, এটা কোনো কাজের লকডাউন নয়। ঢাকাতেও লকডাউন আছে, কিন্তু কোথায়? বলেন, যার যেখানে খুশি যাচ্ছে, যার যেখানে যা খুশি করছে, এমনকি নানান অনুষ্ঠানও হচ্ছে। এটি সরকারের পুরোপুরি উদাসীনতা এবং লোক দেখানো একটা ব্যাপার।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, করোনা মোকাবিলায় সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়া দরকার। কিন্তু সরকার তা নেয়নি। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন ফখরুল।

অবিলম্বে করোনার টিকা সংগ্রহ ও বিতরণের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, জনগণ জানতে চায়, সরকার এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য কী ব্যবস্থা গ্রহণ করছে?’

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লকডাউনের নামে প্রতারণা করছে সরকার: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৫:২২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১