ভিয়েনা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ৫৬ সময় দেখুন

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকাকে সারা দেশ থেকে নয় দিনের জন্য বিচ্ছিন্ন করা হচ্ছে। এজন্য ঢাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়া ও প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী সোমবার (২১ জুন) রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা জানান, যে সাতটি জেলা লকডাউনের আওতায় রয়েছে তার যেকোনো একটিকে এড়িয়ে ঢাকা শহরে বাস প্রবেশ করা সম্ভব নয়। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও গোপালগঞ্জে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এসব জেলায় মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া যাত্রীবাহী নৌযানও চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ

আপডেটের সময় ০৩:৫২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১