ভিয়েনা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে : জ্বালানিমন্ত্রী বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা আবারও যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন লালমোহনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন সভা লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত লালমোহনে জ্বালানি তেলের তীব্র সংকট ! ভোগান্তিতে যানবাহন চালকরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

ভোলায় এপর্যন্ত করোনা শনাক্ত ১৯৭৭ জনের, মৃত্য ২৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • ৫৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু কমেছে। সারাদেশে যখন করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৮ শতাংশ। ভোলা জেলায় তা রয়েছে ১০ শতাংশের নিচে।

জেলায় গত ২৪ ঘন্টায় ৪২ জনের নমুনা পরীক্ষায় নতুন ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫ জন ও লালমোহনে উপজেলায় ১ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসে জেলার ৭ উপজেলায় মোট মৃত্যু হয়েছে ২৬ জনের। যার মধ্যে ১৮ জন ভোলা সদর হাসপাতালে ও ৮ জন বাড়িতে মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। ভোলার সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক হাজার ৮৮১ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ১৩৩৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১২৯৬ জন, দৌলতখানে আক্রান্ত ৮৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩ জন।বোরহানউদ্দিনে আক্রান্ত ২০৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৮২ জন, লালমোহনে আক্রান্ত ১১৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১০৯ জন, চরফ্যাশনে আক্রান্ত ১২৪ জনের মধ্যে সুস্থ ১০৮ জন, তজুমদ্দিনে আক্রান্ত ৭৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭০ জন। এবং মনপুরায় আক্রান্ত ৩৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। জেলায় এ পর্যন্ত ১৪ হাজার ৭৮১ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে বলে জানা যায়।

ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. সিরাজ উদ্দিন জানান, ভোলায় করোনা ইউনিটে করোনা আক্রান্ত ভর্তি রোগির সংখ্যা কমে আসছে। সারাদেশে করোনার শনাক্তের হার ১৪ দশমিক ৮ শতাংশ আর ভোলা জেলায় তা ১০ শতাংশের নিচে। সেক্ষেত্রে অন্য অনেক জেলার তুলনায় ভোলায় করোনা শনাক্তের হার কম বলা যায়।

সাব্বির বাবু/ইবিটাইমস/এমএন

Tag :
জনপ্রিয়

বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে : জ্বালানিমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় এপর্যন্ত করোনা শনাক্ত ১৯৭৭ জনের, মৃত্য ২৬

আপডেটের সময় ০৭:২১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১