ভিয়েনা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ৪২ সময় দেখুন

ঢাকাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। তিনি বলেন, ক্ষমতায় যেতে ফখরুল সাহেবরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছেন।

ওবায়দুল কাদের আজ বুধবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন।

বিএনপি ২০০৬ সালে এক কোটি ২৫ লাখ ভুয়া ভোটার দিয়ে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারতে চেয়েছিল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়ে বিএনপি ওয়ান ইলেভেনের প্রধান কারণ সৃষ্টি  করেছিল।

আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে—বিএনপি নেতাদের এমন ‘নির্লজ্জ’ বক্তব্য শুনলে ‘জনগণ হাসে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘হ্যাঁ- না ভোটের মাধ্যমে বিএনপিই গণতন্ত্রকে হত্যা করেছিল।’ ওবায়দুল কাদের বিএনপিকে ক্ষমতার পরিবর্তন চাইলে আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে সরকার রাজপথে সমুচিত জবাব দেবে।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা : ওবায়দুল কাদের

আপডেটের সময় ১২:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১