ভিয়েনা ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীর উপর নির্মিত সাঁকোটি পানিতে ভেসে গেছে, চলাচলে জন দূর্ভোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ৪১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালমুখ এলাকায় খোয়াই নদীর উপর নির্মিত সাঁকোটি পানিতে ভেসে গেছে। কয়েক দিনের বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঁকোটি ভেসে যায়। এতে দুইটি ইউনিয়নের নদীর দু’পাড়ে থাকা মানুষ দূর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি পাহাড়ি ঢলের সঙ্গে সাঁকোটির একাংশ ভেসে যায়। এরপর থেকে নদীর দুই পাড়ে ধনশ্রী, নালমুখ, গোয়াসপুর, কাচুয়াসহ আশপাশের গ্রামের মানুষ পারাপার হতে পারছেন না।

নালমুখ বাজার থেকে নদীর পশ্চিমাঞ্চলে যাওয়ার মাধ্যম ছিল সাঁকোটি। প্রতিদিন ঐসব গ্রামের মানুষ এই সাঁকো দিয়ে পূর্বাঞ্চল-পশ্চিমাঞ্চলে আসা যাওয়া করতেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় বর্তমানে ঐ এলাকায় চলাচলের একমাত্র ভরসা হল নৌকা।

এ বিষয়ে মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমিজ উদ্দিন বলেন, যোগাযোগের জন্য স্থানীয়দের উদ্যোগে সাঁকোটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সাঁকোটি ভেসে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এই এলাকার মানুষ। তবে একটি সেতু নির্মাণের চেষ্টা চলছে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীর উপর নির্মিত সাঁকোটি পানিতে ভেসে গেছে, চলাচলে জন দূর্ভোগ

আপডেটের সময় ০৫:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১