ভিয়েনা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

কানাডায় ট্রাক চাপা দিয়ে মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ৯২ সময় দেখুন

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহিতদের প্রতি গভীর শোক  

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স,বিবিসি ও সিএনএন অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছেন, কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এক বর্ণবিদ্বেষী চালক সোমবার একটি মুসলিম পরিবারের চার সদস্যকে ট্রাকচাপা দিয়ে হত্যা করেছে।

এই ঘটনার পর পরই  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হিতদের প্রতি গভীর শোক এবং ধর্মবিদ্বেষের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এক টুইটবার্তায় তিনি বলেন, আমি খবরটি শুনে আতঙ্কিত, কানাডায় ইসলামোফোবিয়া বা যে কোনো ধর্মবিদ্বেষীদের স্থান হবে না।

এই নৃশংস হামলায় মুসলিম পরিবারের ৯ বছরের আরেক শিশুও গুরুতর আহত হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ হতাহতদের নাম প্রকাশ করেনি। তবে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন নিহতদের মধ্যে আছেন ৭৪ বছরের এক বৃদ্ধা, ৪৬ বছরের এক পুরুষ, ৪৪ বছরের এক নারী এবং ১৫ বছরের একটি কিশোরী।

এদিকে স্থানীয় সংবাদ মাধ্যম আরও জানিয়েছেন কানাডার সময় রোববার রাত পৌনে ৯টার দিকে লন্ডনের রাস্তায় মুসলিম পরিবারের সদস্যদের ট্রাকচাপা দিয়ে হত্যা করে ন্যাথানিয়েল ভেল্টম্যান নামে ২০ বছর বয়সি এক বর্ণবাদী চালক।।গ্রেফতারের পর পুলিশের কাছে চালক স্বীকার করেছে, মুসলিম বলেই তাদের গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূরে তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।

লন্ডনের মেয়র অ্যাড হোল্ডার এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। লন্ডনের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর পল ওয়েট বলেছেন, আমাদের কাছে প্রমাণ আছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মুসলিম পরিবারটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের গাড়িচাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কবির আহমেদ/ ইবি টাইমস

জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কানাডায় ট্রাক চাপা দিয়ে মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যা

আপডেটের সময় ০৫:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১