ভিয়েনা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

মোংলায় সপ্তাহে দুই দিনের পরিবর্তে ছয় দিন হবে করোনার নমুনা সংগ্রহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ৯৪ সময় দেখুন

মোংলা প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় সপ্তাহে দুদিনের পরিবর্তে ছয় দিন নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনার সংক্রমণ ও শনাক্তের হার বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেশ বিশ্বাস।

ডা. জীবিতেশ জানান, আগে এখানে ল্যাব টেকনিশিয়ান ছিল না। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি অ্যাটেন্ডেন্ট মহিউদ্দিন খান ও ফ্রেন্ডশিপ এনজিওর ল্যাব টেকনিশিয়ান মো. নাহিদ—এই দুজনকে দিয়ে করোনা পরীক্ষার কাজ করানো হতো। সংক্রমণ বাড়ায় জেলা সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির রামপালের ল্যাব টেকনিশিয়ান মো. শরিফুলকে এখানে এনেছেন।

তাই বৃহস্পতিবারও হাসপাতালে নতুন রোগীদের নমুনা নেওয়া হচ্ছে। এরপর সপ্তাহে দুদিনের জায়গায় শুক্রবার বাদে বাকি ছয় দিন করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। এদিকে, করোনা মোকাবিলায় আজ বৃহস্পতিবার বিধিনিষেধের পঞ্চম দিনে পৌর শহরে সাধারণ মানুষ ও যান চলাচল বেশি দেখা যাচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিধিনিষেধ ঢিলেঢালাভাবে চলতে দেখা যাচ্ছে। শহরের যেসব পয়েন্টে এর আগে কঠোর ব্যবস্থা নিতে দেখা গিয়েছিল, সেখানে এখন তেমন একটা নজরদারি দেখা যাচ্ছে না।

এদিকে পৌরসভায় চলমান এ বিধিনিষেধের আওতায় নতুন করে ছয়টি ইউনিয়নকেও আনা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার।

ইয়াছিন আরাফাত/ইবি টাইমস

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মোংলায় সপ্তাহে দুই দিনের পরিবর্তে ছয় দিন হবে করোনার নমুনা সংগ্রহ

আপডেটের সময় ০৩:৩১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১