ভিয়েনা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

বিশ্বে মৃত্যু ৩৬ লাখ ৯৮ হাজার, আক্রান্ত ১৭ কোটির বেশি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ৬৫ সময় দেখুন

আ্ন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। বিশ্বে এরইমধ্যে করোনায় মারা গেছেন ৩৬ লাখের বেশি এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটির উপরে।

শুক্রবার (৪জুন) সকাল পর্যন্ত জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ২০ লাখ পাঁচ হাজার চার জন এবং মারা গেছেন ৩৬ লাখ ৯৮ হাজার ১২৮ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৫১৪ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৯৬ হাজার ৩৯৫ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন দুই কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।

অন্যদিকে, মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৬৮ লাখ ৩ হাজার ৪৭২ জন এবং মারা গেছেন চার লাখ ৬৯ হাজার ৩৮৮ জন।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনার ভ্যাকসিন নিয়েছেন ২০০ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার ৮৮৯ জন।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বে মৃত্যু ৩৬ লাখ ৯৮ হাজার, আক্রান্ত ১৭ কোটির বেশি

আপডেটের সময় ০৩:২৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১