ভিয়েনা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা আবারও যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন লালমোহনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন সভা লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত লালমোহনে জ্বালানি তেলের তীব্র সংকট ! ভোগান্তিতে যানবাহন চালকরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ভোলায় ৩ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • ৫০ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ভোলার ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- ২০২১ উপলক্ষে ভোলায় সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানিয়েছেন ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মো: সিরাজ উদ্দিন।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সিভিল সার্জন ডা: মোঃ সিরাজ উদ্দিন জানান, ভোলা পৌরসভাসহ ৭টি উপজেলার ৬৮টি ইউনিয়নে ১৬৯০টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ২২৪ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫১ হাজার ১০৬ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দুর্গম চরাঞ্চলের শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট কেন্দ্র গুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে তিনি জানিয়েছেন।

এসময় তিনি আরও জানান, ভিটামিন ‘এ’ এর অভাবে কেবল রাতকানা রোগ হয় তাই নয়। এছাড়াও ডায়রিয়া, হাম, পুষ্টিহীনতাসহ বিভিন্ন রোগ প্রতিরোধেও ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর উপর জোর দেয়া হয়েছে।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

জনপ্রিয়

বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ৩ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

আপডেটের সময় ১১:০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১