ভিয়েনা ০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩১ মে শুরু হচ্ছে বঙ্গবন্ধু – বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ৫১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭  ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ৩১ মে থেকে।

এ উপলক্ষে বুধবার (২৬ মে) বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।

প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন  ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার,  শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি মোঃ জমির আলী, আঞ্চলিক প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, ক্রীড়া সংগঠক আজিজুর রহমান ফয়সল শামীমুর রহমান শামীম মেম্বার, সাবেক কাউন্সিলর নওয়াব আলী, জামাল আহমেদ অনিক  প্রমুখ।

শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আগামী ৩১ মে অনুষ্ঠিতব্য ফুটবল টূর্নামেন্টে অংশগ্রহন করবে শায়েস্তাগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন, নুরপুর ইউনিয়ন ও ব্রাক্ষণডুরা ইউনিয়নের ফুটবল দল।

উদ্ধোধনী খেলায় অংশ নিবে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ও নুরপুর ইউনিয়ন।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩১ মে শুরু হচ্ছে বঙ্গবন্ধু – বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট

আপডেটের সময় ০৩:৩২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১