ভিয়েনা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ নবাগত উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা হ্যারি কেইনের জোড়া গোলে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের শেষ মুহূর্তের নাটকীয় গোলে পানামাকে হারাল ঘানা কালিহাতীতে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলমের মৃত্যু সেতুর অভাবে ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়ে চলাচল টাঙ্গাইলের সখীপুর-বাসাইলের মানুষের বিশ্বকাপে জর্ডানের বিরুদ্ধে অস্ট্রিয়ার ঐতিহাসিক জয়

সুন্দরবনের ২টি হরিন মঠবাড়িয়ার লোকালয় থেকে উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ১০৬ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: সুন্দরবনের ২টি হরিন পিরোজপুরের মফবাড়িয়ার লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) হরিন দু’টিকে উদ্ধার করে তা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

মঠাবড়িয়া থানার অফিসারেইন চার্জ ওসি মো. নুরুল ইসলাম বাদল হরিন দু’টিকে উদ্ধার করে তা বন বিভাগের কাছে হস্তান্তরের খবর নিশ্চিত করেছেন।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১০টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের একটি মাঠে হরিনটি দেখতে পায়। পরে এটিকে ধাওয়া করে ওই গ্রামের মিলন ফরাজীর বাড়ি সংলগ্ন স্থান থেকে এটিকে স্থানীয়রা আটক করেন ।

এ ছাড়া একই দিন সকালে উপজেলার বেতমোড় ইউনিয়নের উলুবুনিয়া গ্রামে একটি হরিন দেখতে পায়। পরে স্থানীয়রা ধাওয়া করে ওই গ্রামের জেলে শহিদুল ইসলামের বাড়ির সামনে থেকে আটক করে তা সুন্দরবনের বগি ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়।

শরনখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, ঘুর্নিঝড় ইয়াসের অতিরিক্ত জলোস্বাচ্ছাসের কারনে হরিন দু’টি ভেসে আসছে বলে ধারনা করা হচ্ছে। হরিন দু’টিকে চিকিৎসা দিয়ে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

বগি ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তার মো. হাবিবুর রহমান ওই ২টি হরিন পাওয়ার কথা স্বীকার করে জানান, স্থানীয়দের দেয়া তথ্য মতে ট্রলারে করে হরিন দু’টিকে উদ্ধার করে তা গ্রহনের কাজ চলছে।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুন্দরবনের ২টি হরিন মঠবাড়িয়ার লোকালয় থেকে উদ্ধার

আপডেটের সময় ০৯:৪৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১