ভিয়েনা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী আয়েবাপিসি´র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • ১৪৩ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ  প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী করলো অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব(AEBAPC)এর নেতৃবৃন্দ ।

গতকাল ২০ মে রাত ৮ টার সময় ভার্চুয়ালভাবে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির এবং সঞ্চালনা করেন সাধারন সম্পাদক বকুল খান ।

এই ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন ফ্রান্স থেকে আবু তাহির এবং ফেরদৌস করিম আখঞ্জি, আয়ারল্যান্ড থেকে জাহিদ মমিন, ইতালি থেকে জাকির হোসেন সুমন এবং আল আমিন, স্পেন থেকে সেলিম আলম, গ্রীস থেকে জহিরুল ইসলাম, অষ্ট্রিয়া থেকে মাহবুবুর রহমান প্রমুখ ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইতিপূর্বে স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুর্নীতির খবর প্রকাশ করায় ব্রিটিশ আমলের একটি অকার্যকর আইন দিয়ে তাকে জেলে আটক রেখেছে । সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুর্নীতির খবর প্রকাশ করার কারনে তাকে পুরস্কৃত না করে উল্টো কারাগারে নিক্ষেপ করেছে । অন্যদিকে দুর্নীতিবাজ আমলাদের পৃষ্ঠপোষকতা করছে সরকার । রোজিনা ইসলামের প্রিজন ভ্যানের ছবি এখন সারা বিশ্বে ভাইরাল আর সাংবাদিকদের হৃদয়ে হচ্ছে রক্তক্ষরন । বক্তারা অনতিবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান ।

ই ডে /ইবি টাইমস /এম আর

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী আয়েবাপিসি´র

আপডেটের সময় ০৭:৪১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১