ভিয়েনা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” নামে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত খোয়াই নদীতে নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চাকরি ছেড়ে খামারে স্বপ্নের জয়; মুরগির বাচ্চা উৎপাদনে সফল খুশি খাতুন ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বার্সেলোনার হার, শিরোপার লড়াইয়ে এগিয়ে অ্যাথলেটিকো

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ৬৭ সময় দেখুন

স্পোর্টস: স্পেনিশ লা লিগায় কোন দল চ্যাম্পিয়ন হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা এখন অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের সঙ্গে। কারণ শিরোপার রেস থেকে ছিটকে গেছে বার্সেলোনা।

লিওনেল মেসির করা গোলে এগিয়ে গিয়েও আট নম্বরে থাকা সেল্টা ভিগোর কাছে হেরেছে বার্সেলোনা। তাই লা লিগার শিরোপার দৌড়ে পিছিয়ে গেছে তারা। ২৮ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। দশ মিনিট পর সমতা ফেরান সান্তি মিনা। ৮৯ মিনিটে তাঁরই করা দ্বিতীয় গোল মেসিদের আশা শেষ হয়ে যায়। তাদের শিরোপা জয়ের আর কোনো সম্ভাবনা নেই।

এদিকে, ওসাসুনার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ম্যাচ জিতে শীর্ষস্থান ধরে রাখল অ্যাথলেটিকো মাদ্রিদ। ৭৫ মিনিটে অন্তে বুদিমিরের গোলে এগিয়ে যায় ওসাসুনা। ৮২ মিনিটে অ্যাথলেটিকোর হয়ে সমতা ফেরান রেনান লোদি। ৮৮ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন লুইস সুয়ারেজ।

৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে অ্যাথলেটিকোর পয়েন্টের ব্যবধান দুই। অন্যদিকে ৩৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বার্সেলোনার হার, শিরোপার লড়াইয়ে এগিয়ে অ্যাথলেটিকো

আপডেটের সময় ০৫:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১