ভিয়েনা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

দীর্ঘদিন বন্ধ থাকার পর সৌদি আরব আজ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করেছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ১০৬ সময় দেখুন

সৌদি আরবের কর্তৃপক্ষ জানিয়েছেন বিমান ও বিমানবন্দরের কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে 

আন্তর্জাতিক ডেস্কঃ আজ ১৭ মে সোমবার থেকে সৌদি আরব প্রায় ১ বৎসর ২ মাসের বেশীদিন স্থগিতাদেশের পরে তার দেশের জন্য আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ঘোষণা দিয়েছে। একই সাথে আজ থেকে সৌদি আরব তার স্থল ও সমুদ্র বন্দর খুলে দেওয়ারও ঘোষণা দিয়েছে।

সৌদিয়া এয়ারলাইনস আজ থেকে ৩০ টি গন্তব্যে ৪৩ টি আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

সৌদি আরবের ইংরেজি দৈনিক Saudi Gazette জানিয়েছেন যে,দেশের বাহিরে নাগরিকদের ভ্রমণ স্থগিতাদেশ প্রত্যাহারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরে সৌদিয়া এয়ারলাইনস তার ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করেছে।

সৌদি আরব এয়ারলাইনস নিশ্চিত করেছে যে এটি রিয়াদ থেকে প্রতি সপ্তাহে ১৫৩ টি এবং জেদ্দা থেকে ১৭৮ টি ফ্লাইট পরিচালনা করবে। তদাতিরিক্ত, কিংডম থেকে ছেড়ে যাওয়া প্রথম আন্তর্জাতিক ফ্লাইটগুলির পুনরায় শুরু হবে রিয়াদ থেকে ভারতের হায়দরাবাদে এবং জেদ্দা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে।

সৌদি আরবে দীর্ঘ বন্ধের পর প্রথম আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে মিশরের রাজধানী কায়রো আন্তর্জাতিক বিমান বন্দরে । আর প্রথম আন্তর্জাতিক ফ্লাইট ছেড়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে।

পত্রিকাটি আরও জানিয়েছেন যে,সৌদি এয়ারলাইনস তার পূর্বের আন্তর্জাতিক সিডিউলের ৯৫ টি ফ্লাইটের মধ্যে বর্তমানে ৭১ টিতে চলাচল করবে। তাছাড়াও আভ্যন্তরীণ রুটে ৪৩ টির জায়গায় ২৮ টি ফ্লাইট পরিচালনা করবে। জেদ্দা থেকে ফ্লাইট সমূহ কিং আবদুল আজিজ বিমানবন্দরে এক নম্বর টার্মিনাল থেকে চলাচল করবে।

কবির আহমেদ /ইবি টাইমস

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দীর্ঘদিন বন্ধ থাকার পর সৌদি আরব আজ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করেছে

আপডেটের সময় ০৫:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১