ভিয়েনা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

এক যুগ ধরে ঈদের আনন্দ নেই: ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
  • ৪৩ সময় দেখুন

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা পুখরুল ইসলাম আলমগীর বলেছেন, একযুগ ধরেই ঈদ আনন্দ নেই বিএনপির নেতা-কর্মীদের। ঈদুল ফিতরের দিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে তিনি একথা বরেন।

শুক্রবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় দলের নেতা-কর্মীদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফুল দেওয়া শেষে মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।

পরে বিএনপি মহাসচিব বলেন, ‘ঈদ বলতে আমরা সব সময় যেটা বুঝি, সেই ঈদ গত এক যুগ ধরে আমাদের নেই। কারণ, মিথ্যা মামলা দেওয়া এবং নেতাকর্মীদের গুম করা হয়েছে। এমন একটা অবস্থা, যেন এই দেশে শুধু আমাদের নেতাকর্মীরাই আসামি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা আসামি হন তাদের পরিবারে কখনও ঈদ আসে না, এটা বাস্তবতা। এই সরকারের নির্মম অত্যচার, নির্যাতন বর্ণনাতীত। এই অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি।

বিএনপি মহাসচিব বলেন, একদিকে করোনার ভয়াবহ আক্রমণ, অন্যদিকে ফ্যাসিবাদ সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। এই দানবের হাত থেকে দেশ যেন রক্ষা পায়, এই দোয়া করেছি।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এক যুগ ধরে ঈদের আনন্দ নেই: ফখরুল

আপডেটের সময় ০৭:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১