ভিয়েনা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ৬০ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ, একলক্ষ দশ হাজার টাকা জরিমানা আদায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০০:০০ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • ৬৯ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন উপজেলা  প্রশাসন। এসময় তিন ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রায়হানুজ্জামানের নেতৃত্বে ও র‍্যাব-৮ এর কমান্ডার মোঃ রাজিব ফারহান ও পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক আনজুমান নেছার সহযোগিতায় সুবিদখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাচ্ছু হার্ডওয়ার (দোকান ও গোডাউন) থেকে ৪০ হাজার কেজি, চুন্নু হার্ডওয়ার (দোকান ও গোডাউন) থেকে ১২হাজার কেজি ও মিঠু স্টোর(দোকান ও বাসা)থেকে ৮হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা লঙ্ঘনের দায়ে বাচ্ছু হার্ডওয়ারকে ৫০ হাজার, চুন্নু হার্ডওয়ারকে ৩০ হাজার এবং মিঠু স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ।

জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর প্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রায়হানুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুস সালাম আরিফ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মির্জাগঞ্জে ৬০ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ, একলক্ষ দশ হাজার টাকা জরিমানা আদায়

আপডেটের সময় ০৪:০০:০০ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১