ভিয়েনা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

হবিগঞ্জে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • ১১৮ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে একটি পরিত্যাক্ত ড্রেন থেকে ফুটফুটে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে অসুস্থ অবস্থায় ওই নবজাতক কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের স্ক্যানু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

শহরের মোহনপুর এলাকার বাসিন্দা মৃত রমজান মিয়ার স্ত্রী জোসনা আক্তার জানান, দুপুরে আমার বাড়ির পাশর্^বর্তী একটি পরিত্যাক্ত ড্রেন থেকে নবজাতকের কান্নার আওয়াজ শুণতে পাই। পরে তাৎক্ষনিক সেখানে গিয়ে দেখি একটি ফুটফুটে নবজাতক (পুত্র সন্তান) পরে রয়েছে। এসময় এলাকার সর্দারসহ শতাধিক মানুষ সেখানে জড়ো হয়।

পরে আমি ওই নবজাতককে খুলে তোলে নেই। এমতাবস্থায় সর্দারসহ সকলের কাছে ওই নবজাতককে নিতে চাইলে তারা প্রথমে হাসপাতালে এনে চিকিৎসা করানোর পরামর্শ দেয়। তাই জরুরি ভিত্তিতে তাকে নিয়ে আমি হাসপাতালে চলে আসি। তিনি বলেন, আমি ওই নবজাতককে মানুষ করতে চাই সে জন্য সব নিয়ম কানুন মেনেই তাকে নিতে চাই।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের স্ক্যানু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নার্স নাছিমা আক্তার জানান, নবজাতকটিকে উদ্ধার করে আনার পরপরই তাকে নিবীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে সব ধরণের চিকিৎসা দেয়া হচ্ছে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, উদ্ধার হওয়া নবজাতককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসা শেষে যদি তার কোন স্বজন না পাওয়া যায় তা হলে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার

আপডেটের সময় ০৫:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১