ভিয়েনা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

মন্দার কবলে ইউরোপের অর্থনীতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • ৬১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: আবারও মন্দার কবলে পড়েছে ইউরো জোনের অর্থনীতি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার তাণ্ডব সামাল দিতে না পেরে এই বেহাল অবস্থায় পড়েছে অঞ্চলটি।

বিবিসির খবরে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম দিকে জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে ইউরোজোনের অর্থনীতি সংকুচিত হয়েছে দশমিক ৬ শতাংশ। ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো এমন বৃহৎ সংকচোনকে স্বাভাবিকভাবেই মন্দা বলে চিহ্নিত করা যায় বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

সাম্প্রতিক সময়ের বিভিন্ন তথ্য অনুযাযী, ইউরো জোনের অর্থনীতির বাজে অবস্থায় থাকলেও উন্নতি হয়েছে স্বাস্থ্য খাতে। আর এ কারণেই গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় বর্তমানে এই অঞ্চলের অর্থনীতি বেড়েছে ১১ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও ব্যবসায়ীরা তাদের কাজ বিভিন্ন উপায়ে চলমান রাখার কারণেই এমনটা হয়েছে।

মন্দায় পড়া ইউরো জোনের মধ্যে সবচে খারাপ অবস্থা ইতালির। তবে, কয়েকটি দেশের অবস্থা একটু ভালো। ইতালির অর্থনীতি করোনা মহামারি আগে অর্থাৎ ২০১৯ সালে যত বড় ছিল এখনও তার চেয়ে ৬ দশমিক ৬ শতাংশ ছোটই রয়েছে।

অন্যদিকে, ফ্রান্সের অর্থনীতি চলতি বছরের প্রথম প্রান্তিকে দশমিক ৪ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধি দেখেছে। মমাহারিকালে কিছুটা স্বস্তির মধ্যে রয়েছে জার্মানিও। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭ শতাংশ।

তবে, টিকাদান কর্মসূচি সম্প্রসারণের কল্যাণে এই অঞ্চলের অর্থনীতি ইতিবাচক প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতা ধরে রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। কারণ, এ কর্মসূচি সংক্রমণ রোধে দেয়া নানা ধরনের প্রতিবন্ধকতা যেমন কমিয়ে আনবে তেমনি আসছে গ্রীষ্মকালে ক্রেতাদের ক্রয়ক্ষমতাতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

আ. ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মন্দার কবলে ইউরোপের অর্থনীতি

আপডেটের সময় ০৫:৫৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১