ভিয়েনা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

ই-ক্যাব সদস্যরা অনুমতি ছাড়াই ১০ হাজার ডলার বিদেশে পাঠাতে পারবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • ১২৭ সময় দেখুন

ঢাকা: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) এর সদস্য প্রতিষ্ঠানগুলো অনুমোদন ছাড়াই চলতি হিসাবের যৌক্তিক ব্যয় বাবদ বছরে ১০ হাজার মার্কিন ডলার বিদেশে পাঠাতে পারবে।

রোববার (২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে বাৎসরিক কোটা সীমার মধ্য থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মনোনীত কর্মকর্তার নামে দুই হাজার মার্কিন ডলারের আন্তর্জাতিক ক্রেডিট ও প্রিপেইড কার্ড ইস্যু করা যাবে। তবে কার্ডের মাধ্যমে এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার আওতায় বিদেশে প্রেরিত অর্থের পরিমাণ ১০ হাজার মার্কিন ডলারের বেশি হতে পারবে না। অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা লেনদেন বিধিবিধান, করাদি/ভ্যাট কর্তন ও জমা, ই-ক্যাবের সুপারিশসহ বিষয়গুলো পরিপালন করবে।

এ বিষয়ে খাত সংশ্লিষ্টরা বলেন, ই-কমার্স পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র বৈদেশিক ব্যয় কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে প্রেরণ করা যাবে। ফলে সংশ্লিষ্ট ব্যয় প্রেরণের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। এ সিদ্ধান্তের প্রশংসা করেন তারা।

২০১৫ সালে শুরু হওয়া ই-ক্যাবের বর্তমানে সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা ৭০০টি।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Tag :

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ই-ক্যাব সদস্যরা অনুমতি ছাড়াই ১০ হাজার ডলার বিদেশে পাঠাতে পারবে

আপডেটের সময় ১২:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১