ভিয়েনা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

টিকা নিয়ে ‘হুমকি’, যুক্তরাজ্যে পালালেন সেরাম সিইও

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • ৫৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: করোনার টিকা পেতে ভারতের টিকা প্রস্তুতকারক সংস্থা সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও আদার পুনাওয়ালাকে চাপ দেয়া হচ্ছিল বিভিন্ন রাজ্য থেকে। দেশটির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কর্পোরেট কর্তাসহ একাধিক হোমরাচোমরা টিকা পেতে হুমকি দিচ্ছিলেন। সে কারণে ভারতীয় ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি হওয়ার আগেই দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন সেরাম সিইও। সূত্র-দ্যা টাইমস

প্রকাশিত খবর অনুযায়ী, পুনাওয়ালাকে কোভিশিল্ড টিকার জন্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্তা ও অন্যান্যরা ফোন করতেন এবং তারা তাড়াতাড়ি টিকা দেওয়ার তাগাদা দিচ্ছিলেন। এমনকি কেউ কেউ হুমকিও দিয়েছেন।

পুনাওয়ালা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘হুমকি বললে কম বলা হয়। এটা আশ্চর্যজনক যে, প্রত্যেকেই মনে করছেন, তার টিকা পাওয়া উচিত। তারা এটা বুঝতে চাইছেন না, কেন অন্যদেরও তাদের আগে টিকা পাওয়া উচিত।

দ্য টাইমসকে পুনাওয়ালা আরও বলেন, তাকে বলা হয়েছে, তুমি যদি টিকা না দাও তা হলে ফল ভালো হবে না। এমন হুমকি আসছেই এবং তাদের দাবি না মানা পর্যন্ত কোনো কাজই করতে দিচ্ছে না।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি পুনাওয়ালার বরাত দিয়ে জানিয়েছে, তিনি আরও কিছুদিন ব্রিটেনে কাটাবেন। এই পরিস্থিতিতে এখনই ফিরতে চান না তিনি।

আ. ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টিকা নিয়ে ‘হুমকি’, যুক্তরাজ্যে পালালেন সেরাম সিইও

আপডেটের সময় ০৬:০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১