ভিয়েনা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

করোনায় কলেজ শিক্ষকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • ১৩৭ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহ সদর উপজেলার গান্না বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান ডিগ্রি কলেজে প্রভাষক মোঃ আব্দুল হাকিম (৪২) করোনায় আক্রান্ত হয়ে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোরে তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আব্দুল হাকিম ঝিনাইদহ শহরের হামদহ ৩ নং পানির ট্যংকিপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১১ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর  সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার করোনা পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ আসে। ১৮ দিন অসুস্থ থাকার পর শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্য মাওঃ শাহিনুর রহমানের নেতৃত্বে ঝিনাইদহ পৌর গোরস্থানে আব্দুল হাকিমের মৃতদেহ দাফন করা হয়।

এই নিয়ে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন ৭৭ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলো। এদিকে প্রভাষক আব্দুল হাকিমের মৃত্যুতে তার কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শেখ ইমন /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় কলেজ শিক্ষকের মৃত্যু

আপডেটের সময় ০১:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১