ভিয়েনা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা আবারও যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন লালমোহনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন সভা লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত লালমোহনে জ্বালানি তেলের তীব্র সংকট ! ভোগান্তিতে যানবাহন চালকরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ভোলায় ডায়রিয়া আক্রান্তে হয়ে একজনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • ৪৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। মৃত বৃদ্ধের নাম জয়নাল আবদীন। তিনি ইলিশা এলাকার বাসিন্দা। ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সোহরাওয়ার্দী মাস্টার জানান, ওই বৃদ্ধকে ভোরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। সকালে তার মৃত্যু হয়।

এদিকে হাসপাতাল সূত্র জানায়, সোমবার জেলায় ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ২৮০ জন। এর মধ্যে ভোলা হাসপাতালে ভর্তি হয় ৯২ জন। এর আগের দিন জেলায় আক্রান্ত ছিল ৩৭০ জন।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভোলার গ্রামাঞ্চলের পুকুরের পানিতে ডায়রিয়ার জীবাণু পাওয়া গেছে। ওই পানি ব্যবহারের ফলেই ডায়রিয়া আক্রান্ত বেড়ে গেছে। এ ছাড়া সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, তাপমাত্রা অতি বেড়ে যাওয়ায় ও গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানির সংকটে ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ডায়রিয়া আক্রান্তে হয়ে একজনের মৃত্যু

আপডেটের সময় ০২:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১