ভিয়েনা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা আবারও যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন লালমোহনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন সভা লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত লালমোহনে জ্বালানি তেলের তীব্র সংকট ! ভোগান্তিতে যানবাহন চালকরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঝালকাঠিতে করোনা পরিস্থিতিজনিত কারণে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছে প্রশাসন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
  • ৪২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা সহায়তা বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। রবিবার বেলা ১২টায় স্থানীয় সার্কেট হাউজ প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে ঝালকাঠি বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ও ম্যাজিক চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ শত জন পরিবহন শ্রমিকদের এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও আধা লিটার সোয়াবিন তেল।

ঝালকাঠির সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু ভার্চ্যুয়ালী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার বিশেষ অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেন, বর্তমান সরকার এই করোনা পরিস্থিতিতে সকল শ্রেণির মানুষের বিভিন্ন মুখী সহায়তা প্রদান করে আসছে এবং ২য় ধাপে লক ডাউনের কারণে যে সকল শ্রেণিপেশার মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদেরকে সহায়তা প্রদানের কাজ শুরু করেছে সরকার এবং এই সহায়তা অব্যাহত থাকবে।

বাধন রায় /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে করোনা পরিস্থিতিজনিত কারণে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছে প্রশাসন

আপডেটের সময় ০৪:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১