ভিয়েনা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

কঠিন প্রশিক্ষণ,সহজ যুদ্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • ৫৬ সময় দেখুন

চুয়াডাঙ্গা  প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের  ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায় জনগণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দিতে  কনস্টেবল হতে অতিরিক্ত আইজিপি পদমর্যদার পুলিশ সদস্যদের অভ্যন্তরীন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাৎসরিক কমপক্ষে ৬০ ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচীর নির্দেশনায় আজ ১৫ মার্চ ২০২১ ইং জেলা পুলিশ, চুয়াডাঙ্গার আয়োজনে পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম । উদ্বোধনকালে পুলিশ সুপার  বলেন, প্রশিক্ষণ হচ্ছে এমন একটি পরিকল্পিত কার্যক্রম যেখানে একদল মানুষকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধি করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তির কাজের উপর জ্ঞান ও দৃষ্টিভঙ্গীর পরিবর্তন ঘটে। প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মীর আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পায়। সঠিক প্রশিক্ষন গ্রহণকারী ব্যক্তিই শত্রুপক্ষের অভিসন্ধি রপ্ত এবং তাৎক্ষনিক আক্রমণ প্রতিহত করতে সক্ষম। আর এ জন্য উত্তম প্রশিক্ষনের বিকল্প নেই। প্রশিক্ষনের মাধ্যমে শারীরিক ও মানসিক ক্ষিপ্রতা, পেশীর ক্ষিপ্রতা, ফুসফুসের শক্তি, সহনশীলতা, দ্রুত চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং প্রতিপক্ষের কৌশল ও মনোভাব অনুধাবনের যোগ্যতা অর্জিত হয়। সকল পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় নিজের জানমাল, অপরের জানমাল এবং সরকারী সম্পত্তি রক্ষায় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করাই এ  প্রশিক্ষণের মূল লক্ষ্য।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল)  আবু রাসেল, আরআই  মোঃ হাবিবুর রহমান কাজী সহ প্রশিক্ষণে অংশগ্রহনকারি প্রশিক্ষনার্থীগণ।

সাকিব হাসান /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কঠিন প্রশিক্ষণ,সহজ যুদ্ধ

আপডেটের সময় ১১:৫১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১