ভিয়েনা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৪ জেলে আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • ৫২ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৩৪ জেলেকে আটক করেছে মৎস্য প্রশাসন। ভোলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি ট্রলার জব্দ করা হয়।

ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন জানান, ইলিশ রক্ষায় থানা পুলিশের সহায়তায় মৎস্য অধিদপ্তরের একটি দল সদর উপজেলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে অভিযানে নামে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১০ হাজার মিটার জাল ও ৩টি মাছ ধরার ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার পাশাপাশি জব্দ করা ১০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হবে। এছাড়া জব্দকৃত তিনটি ট্রলার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বাড়ানোর জন্য ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরণের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য বিভাগ।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৪ জেলে আটক

আপডেটের সময় ০৯:৫৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১