ভিয়েনা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে লকডাউন অমান্যকরে পিকআপ-মাইক্রোবাসে চলছে যাত্রী বহন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৫:১০ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ৬০ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জেও লকডাউনে ঢাকা-সিলেট  মহাসড়কে বন্ধ রয়েছে দূর পাল্লার গণপরিবহন চলাচল। আর গণপরিবহন বন্ধ থাকার সুযোগে পিকআপ – মাইক্রোবাস, প্রাইভেট কারে যাত্রী পরিবহন করা হচ্ছে।

ঢাকা থেকে অনেক যাত্রী প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে শায়েস্তাগঞ্জে আসছেন। গাদাগাদি করে ৩ জনের সিটে ৫ জন আসছেন।

নতুনব্রীজ থেকে অনেকেই পিকআপ যোগে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ যাচ্ছেন।

যাত্রীদের অভিযোগ, সরকার লকডাউন ঘোষণা করলেও বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানা বন্ধ করেনি। ফলে তাদের জীবিকা টিকিয়ে রাখতে বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে পরিবহন সংকট আর যাত্রীদের চাপ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে সংক্রমণের ঝুঁকি নিয়েই মাইক্রোবাস, পিকআপ, খোলা ট্রাক ও মোটরসাইকেলে গাদাগাদি করে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিচ্ছেন যাত্রীরা।

এ বিষয়ে নতুনব্রীজ থেকে শ্রীমঙ্গলে যাওয়ার জন্য অপেক্ষমান চা-শ্রমিক অঞ্জনা বাউরী ইউরো বাংলা টাইমসকে জানান, সপ্তাহিক ভাতা উত্তোলনের জন্য তিনি শ্রীমঙ্গলে যাচ্ছে। ভাতা নিয়ে আবার ফিরে আসবেন।

আরেক যাত্রীকে লকডাউনের সময় বের হয়েছেন কেন জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘কাজের জন্য বের হইছি, কাজ না করলে খাইমু কি?’

এসময় মহাসড়কে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের কোন তৎপরতা দেখা যায়নি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাইনুল ইসলাম বলেন,আমরা মহাসড়কে টহল দিচ্ছি। কোন পরিববহন যাত্রী নিয়ে চলাচল করলেই আটক করা হবে। পিকআপে যাত্রী পরিবহনের বিষয়ে তিনি বলেন আমাদের চোখের আড়ালে হয়তো এ ঘটনা ঘটছে।নজরদারি আরো বাড়ানো হবে। নিষেধাজ্ঞা অমান্য করলেই আটক ও মামলা দেয়া হবে।

মোতাব্বির হোসেন কাজল ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে লকডাউন অমান্যকরে পিকআপ-মাইক্রোবাসে চলছে যাত্রী বহন

আপডেটের সময় ০১:১৫:১০ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১