ভিয়েনা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

মানুষের উপকারে কাঠের নয়, এবার পাকা ব্রিজ তৈরি করে দিচ্ছেন ব্যারিস্টার সুমন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ১৩৭ সময় দেখুন

ডেস্কঃ  (৬ এপ্রিল) মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাট থেকে ফেসবুক পেইজে লাইভে এসে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন বলেন, পিলার দিয়ে পুরো পাকা ব্রিজ বানাতে যাচ্ছি। এটা আমার তৈরি করে দেয়া ৩৪তম ব্রিজ। এরইমধ্যে এ ব্রিজের পঞ্চাশভাগ কাজ শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিজের প্রায় অর্ধেক কাজ শেষ। অনেক মজবুত ও বড় পিলার তৈরি করেছি। এ পিলারের বিশেষত্ব হচ্ছে , এটা ৫০ থেকে ১০০ বছরে কিছু হবে না। ব্যক্তি উদ্যোগে সরকারের সহযোগিতা না নিয়েও যে মানুষের জন্য কাজ করা যায়, এ ব্রিজ তার প্রমাণ। জানান, এই ৬টা পিলার তৈরি করতে মাত্র ৬০ হাজার টাকা খরচ হয়েছে। ব্রিজের ওপরে অংশ পাকা করতে আরো দেড় লাখ টাকার মত খরচ হবে। নিজের আয় থেকে টাকা বাঁচিয়ে এ ব্রিজ তৈরি করছেন বলেও লাইভে জানান ব্যারিস্টার সুমন।

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, লকডাউনে কোর্টে কাজ না থাকায় ব্রিজ তৈরির অগ্রগতি দেখতে এসেছেন। বলেন, তার ব্যক্তিগত ইচ্ছা হচ্ছে বাংলাদেশ যে ধরনের অবস্থাতেই থাকুক না কেন জন্মস্থানের সেবা করতে ভুলবেন না। তিনি মানুষের কল্যাণে কাজ করবেন বলেও জানান তিনি। মারা যাওয়ার আগে নাযাতের জন্য অন্তত কিছু কাজ করে যেতে চান। বলেন, আমাকে যারা অপছন্দ করেন, তারা গালাগালি করেন সমস্যা নেই। কিন্তু আমার কোনো কাজ, যেমন ব্রিজের ধারণা যদি ভাল লাগে আপনার এলাকায় অন্তত একটা ব্রিজ বানিয়ে দিয়ে যান।

সাধারণ সবার উদ্দেশ্যে বলেন, আপনি চাইলে সম্পদ নষ্ট করতে পারবেন। সম্পদ নষ্ট করা সহজ, কিন্তু সম্পদ গড়া অনেক কঠিন। সম্পদ নষ্ট করে মানুষকে কষ্ট দিয়ে কখনও রাজনীতি সফল হয় না।

ব্যারিস্টার সুমন এর আগেও তার জন্মস্থান হবিগঞ্জের বিভিন্ন জায়গায় ৩৩টি কাঠের ব্রিজ নির্মাণ করেছেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মানুষের উপকারে কাঠের নয়, এবার পাকা ব্রিজ তৈরি করে দিচ্ছেন ব্যারিস্টার সুমন

আপডেটের সময় ০৬:৪০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১