ভিয়েনা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

পহেলা বৈশাখ হবে ভার্চূয়াল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ১২২ সময় দেখুন

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে জনসমাগম এড়িয়ে এবার ভার্চুয়ালি বাংলা নববর্ষ উদযাপন করতে হবে।

বুধবার (৭ এপ্রিল) এমন নির্দেশনা দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়। এ সংক্রান্ত একটি চিঠি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।

মন্ত্রনালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত ২১ মার্চ আন্ত:মন্ত্রনালয়ের  সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা নববর্ষ ১৪২৮ জনসমাগমের আয়োজনে উদযাপন করা যাবে না। জনসমাগম হতে পারে এমন অনুষ্ঠান পরিহার করে ভার্চূয়ালি ভাবে উদযাপনের ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে এই চিঠি দেয়া হয়েছে।

আগামী ১৪ এপ্রিল বাংলা ১৪২৮ সনের প্রথম দিন পহেলা বৈশাখ। গত কয়েক বছর ধরে বাংলা নববর্ষ বাংলাদেশে সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। কিন্তু করোনার কারণে গত বছরও নববর্ষ উদযাপন করা যায়নি।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Tag :

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পহেলা বৈশাখ হবে ভার্চূয়াল

আপডেটের সময় ০৪:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১