ভিয়েনা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-সিলেট মহাসড়কে চলছে গণপরিবহন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • ১৩৫ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ সকাল ৬ টা থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হলেও নানা অজুহাতে ঢাকা সিলেট মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে গণপরিবহন। স্বাস্থ্যবিধি না মেনে বহন করা হচ্ছে অতিরিক্ত যাত্রী।

সোমবার বেলা ১১ টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে হাইওয়ে পুলিশের সদস্যরা ডজন খানেক গাড়ি আটক করে।

আটক হওয়া লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার জিল্লুর রহমান জানান, রবিবার বিকাল ৪ টায় কক্সবাজার থেকে ছেড়ে আসা গাড়িটি সকাল ৫ টায় সিলেটে পৌছানোর কথা থাকলেও যানযটে পড়ার কারনে দেরী হয়েছে। এসময় তিনি গাড়িটিকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন ।

অন্য আরেকটি গাড়ির কন্ট্রাক্টরকে অতিরিক্ত যাত্রীর বহনের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, সবাইতো ঘরে ফিরতে চায়। কাউকে ফেলে আসাটা অমানবিক।

একপর্যায়ে আটক হওয়া গাড়ির যাত্রীরা পুলিশ সদস্যদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে গাড়ি ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, আমরা সরকারি নির্দেশনা মোতাবেক গাড়ি গুলা আটক করেছিলাম। পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় শুধুমাত্র যে গাড়ি গুলা রাতে যানযটের কারনে দেরী হয়েছে সে গুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-সিলেট মহাসড়কে চলছে গণপরিবহন

আপডেটের সময় ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১