ভিয়েনা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

চরফ্যাসনের সন্ত্রাসী মুরাদের ১৭ বছরের সাজা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • ৭৭ সময় দেখুন

চরফ্যাসন : ভোলার চরফ্যাসনের সন্ত্রাসী ২১ মামলার আসামি মুরাদ (৩৮) তার ভাই রাজিব(২৮) কে আজ বৃহস্পতিবার ১লা এপ্রিল চরফ্যাসন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম চাদাঁবাজীসহ বিভিন্ন ধারায়১৭ বছর ১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।অভিযোগ প্রমানিত না হওয়ায় তার অপর সহযোগী আজিজ,লিটন, শহিদ,ফিরোজ ও ফজলু কে বেকসুর খালাস দেয়া হয়েছে। দণ্ডিত মুরাদ হোসেন ও তার ছোট ভাই রাজিব চরফ্যাসন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের আবুল বাশার চাপরাশীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সনের ২২নভেন্বর রাতে নিজ বাড়ি ফেরার পথে সন্ত্রাসী মুরাদ ও তার ভাইসহ আরও কয়েকজন অস্ত্র সজ্জিত হয়ে হাজির হাট ব্রীজের উপরে বাজারের স্ব-মিল ব্যবসায়ী মোঃ ইউসুফকে অবরুদ্ধ করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে তাকে মারধর করে তার থেকে ১৮হাজার টাকা নিয়ে যায়।দাবীকৃত বাকী না দিলে তাকে প্রাননাশের হুমকি দেয়।

এ ঘটনায় ২০১৪ সনের ২৪ নভেন্বর মো.ইউসুফ বাদী হয়ে মুরাদ, রাজিব, লিটন, আজিজ ও ফজলু,আঃশহীদ ও ফিরোজ কে আসামি করে চরফ্যাসন থানায় চাদাঁবাজী ও হত্যা চেষ্টার একটি মামলা দায়ের করেন। স্হানীয় সন্ত্রাসী মুরাদ মেম্বার বিরুদ্ধে থানায় মাদক, চাদাঁবাজী, ডাকাতি, প্রতারণা, সহ আরও ১৮টি মামলা বিচারাধীন আছে।এর আগে মুরাদের বিরুদ্ধে একই আদালতে আরও দুইটি চাদাঁবাজীর মামলায় পৃথক পৃথকভাবে ৪০ বছরের সাজা দেয়া হয়েছে। বর্তমানে মুরাদ পলাতক রয়েছে।

জামাল মোল্লা /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনের সন্ত্রাসী মুরাদের ১৭ বছরের সাজা

আপডেটের সময় ০১:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১