ভিয়েনা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার বিশেষ অভিযানে চার জুয়ারি গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ১১৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪ জুয়াড়ি কে গ্রেফতার করেছে  থানা পুলিশ।

জানা যায় সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এস আই সুনজিত চন্দ্র নাথসহ  একদল পুলিশ পৌর এলাকার নিজগাও হরিজন পল্লীতে এক বিশেষ অভিযান চালায়।

এ সময় জুয়া খেলারত অবস্তায় নিজগাও গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে  আবুল মিয়া (৩৮),একই গ্রামের মৃত রওশন আলীর ছেলে  মোঃ ইদ্রিস আলী (৫৫), দাউদনগর বাজারের মৃত মনা রবি দাসের ছেলে  সুমন রবি দাস (৩০), ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সোনামোড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে  মোঃ আলী নেওয়াজ (৩৭) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় আসামীদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত নগদ টাকা ও  তাস উদ্ধার করা হয়।মঙ্গলবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

Tag :
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার বিশেষ অভিযানে চার জুয়ারি গ্রেফতার

আপডেটের সময় ১০:২১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১