ভিয়েনা ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

মঠবাড়িয়ায় মেয়র পুত্র কর্তৃক সাংবাদিককে মারধরের অভিযোগে মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • ৫৩ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়র পুত্র কামরুল হাসান রছি কর্তৃক সাংবাদিককে মারধরের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। হামলায় গুরুতর আহত সাংবাদিক মো. এজাজ উদ্দিন চৌধুরী (২৮) উপজেলা রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকের মঠবাড়িয়া প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন চৌধুরীর ছেলে। ওই সাংবাদিককে হামলার ঘটনায় মেয়র পুত্র সহ ৪ জনকে আসামী করে গত রবিবার (২১ মার্চ) রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে মঠবাড়িয়া উপজেলাআ’লীগের সভাপতি ও পৌর মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদাউসের ছেলে কামরুল ইসলাম রছি ওই সাংবাদিকে গত রবিবার (২১ মার্চ) দুপুরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে লোক দিয়ে ডেকে নিয়ে যায়। পরে তাকে মেয়রের বাড়িতে ডুকিয়ে বাড়ির গেইট আটকে মেয়র পুত্র রছি ও ৩ সহযোগী ওই সাংবাদিককে বেদম মার-পিট করে আহত করে। এ সময় তার সাথে থাকা স্মার্ট ফোন ও নগদ সাড়ে ২৫ হাজার টাকা নিয়ে যায়। এ সময় মারধরের কারনে চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে জানতে মেয়র পুত্র কামরুল হাসান রছি’র মুঠোফোনে বার বার ফোন ও ক্ষুদে বার্তাদিয়েও কোন সাড়া পাওয়া যায় নি।

মঠবাড়িয়া থানার ওসি মাকসুদুজ্জামান ওই অভিযোগ ও মামলা দায়েরের তথ্য স্বীকার করে জানান,অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় মেয়র পুত্র কর্তৃক সাংবাদিককে মারধরের অভিযোগে মামলা

আপডেটের সময় ১২:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১